সোমবার, ২৩ মার্চ ২০২৬
সোমবার, ২৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা , আটক -৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষ। সোমবার সকাল ১০টায় মাধবপুর ইউনিয়নে ভাষাণীগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। শিক্ষিকা রোজিনা বেগম (৩০) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও গ্রামে দীর্ঘ এক বছর ধরে জমিজমা নিয়ে শিক্ষিকা রোজিনা পরিবারের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলছিল। আব্দুর রহিমসহ কয়েকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনার দিন জমি দখল করে এক্সেভেটর দিয়ে পুকুর খনন শুরু করেন। এসময় নিহতের বড় ভাই নিজাম মিয়া হরুন মিয়া (৪০) বাধা দিলে প্রতিপক্ষ আব্দুর রহিম ও রেজাউল করিম সাগরের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে একদল তার ওপর হামলা করে। 

হামলার সময় ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম (৩০), হারুন মিয়ার স্ত্রী লুভনা বেগম (৩৫), বোনের জালাল উদ্দিন, (৪৮) না মারার জন্য বাধা দিলে রেজাউল করিম সাগর ও আব্দুর রহিমের ধারালো অস্ত্রের আঘাত করতে থাকে। এ সময় ছোট বোন রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আহত ৩ জন হয়েছেন। 

আহতরা হলেন- নিহতের বোনের জামাই জালাল উদ্দিন,(৪৮), বড় ভাই নিজাম মিয়া হরুন মিয়া (৪০), ভাবি লুভনা বেগম (৩৫)। এ ঘটনায় তিনজনকে আটক করছে পুলিশ, আটকরা হলেন, রহিম মিয়া, মনির মিয়া, মতি মিয়া। 

কমলগঞ্জ থানায় ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াদিন। 

এই সম্পর্কিত আরো

সংবিধানের জন্য জনগণ না বরং জনগণের জন্যই সংবিধান: ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে আমীরে জামায়াত

ঈদ ভ্রমণই হলো কাল: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি