রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড় সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা - ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা - মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান হুমকি সাবেক পাক হাইকমিশনারের - পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাচ্চার জুতা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ গ্রামের মৃত খুরশিদ আলী পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা হারিয়ে গেলে বিষয়টি নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে রাতে হাবিব ও ইকবালের গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

সিলেটে সাংবাদিকদের বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

স্বৈরাচার কায়েমের চেষ্টা হলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে

কুমিল্লা-ফেনীতে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

ভিয়েতনামে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা মঙ্গলবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

যুদ্ধে জড়িয়ে ‘মাইনকা চিপায়’ ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ

যুদ্ধে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

হরমুজে কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ফি নিচ্ছে ইরান

হুমকি সাবেক পাক হাইকমিশনারের পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত