রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড় হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির
advertisement
সিলেট বিভাগ

টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন হবে

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। 

তিনি সুনামগঞ্জের তাহিরপুরে মতবিনিময় সভায় আরও বলেন ভ্রমণকারীদের নিরাপদ,সুশৃঙ্খল এবং আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বৃহস্পতিবার (২২ মে) উপজেলা পরিষদের হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি এসময় আরও বলেন,পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে স্থানীয় প্রশাসন,টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন। এর ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। হাওরে নিয়মিত টহল জোরদার,জরুরি সেবা চালু রাখা,তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। 

টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল হাসেম,তাহিরপুর থানার ওসি( তদন্ত) মোহাম্মদ আব্দুল কাদের,জনপ্রতিনিধি,স্থানীয় পর্যটন ব্যবসায়ী,গাইড,নৌযান মালিক, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তাগন বলেন,দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়,জীববৈচিত্র্যের জন্যও অনন্য। বর্ষা মৌসুমে এই হাওর পর্যটন কেন্দ্র হিসেবে নতুন মাত্রা পায়,টেকসই পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে পর্যটকদের আগ্রহ বাড়বে এবং এই এলাকার মানুষের ব্যবসা ও নৌ পর্যটন শিল্পের প্রসার ঘটবে।

সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর এলাকার পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গৃহীত হয়। এর মধ্যে রয়েছে একটি সমন্বয় কমিটি গঠন,নৌযান গুলোর নাম্বারিং  ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং,হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসার, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণ।

এই সম্পর্কিত আরো

ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড়

হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক

তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির