রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড় হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২৬) এবং পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন (২৪)।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে ইজাজুল ইসলাম ও ময়নুল করিম ইমন ওসমানীনগরের গোয়ালাবাজারে যান মোবাইল ফোন কিনতে। সেখানে ইমনের জন্য একটি মোবাইল ক্রয় করে দু’জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে থাকা একটি ড্রাম ট্রাক মহাসড়ক থেকে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের রাস্তার দিকে মোড় নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের  মোটরসাইকেলটি ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজাজুল ও ইমন নিহত হন। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী প্রায় দু’ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সি.আর.এস.জি কোম্পানীর সিও ঘটনাস্থলে এসে নিহতদের পরিবারের দায়িত্ব না নেন, ততক্ষন সড়ক অবরোধ তোলা হবে না। এক পর্যায়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম ও শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান আজ বৃহস্পতিবার বিকালে সিও’সহ নিহতদের পরিবার এবং এলাকাবাসীদের নিয়ে হাইওয়ে থানায় বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। আউশকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহেল আহমদ জানান, ঘটনাস্থলেই দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 

এই সম্পর্কিত আরো

ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

অভিযুক্ত কে? প্রশ্ন রেখে ওসির পোস্টে বিতর্ক তুঙ্গে, সিলেটজুড়ে তুলপাড়

হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর শোক

তীব্র যানজট, পায়ে হেঁটে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

সাংবাদিক আখতারুজ্জামানের ইন্তেকালে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শোক

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির