মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে যৌথ বাহিনী অভিযানে দুই সহোদর আটক

গোলাপগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই সহোদরকে আটক করেছে।  আটককৃতরা উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা ও তার ভাই ছাত্রলীগ নেতা।

মঙ্গলবার ভোর  ৪টার দিকে উপজেলার পৌরসভার  টিকরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে হোসাইন আহমদ (৩৫) ও তার ভাই নাঈম আহমদ (২৫)। তাদের মধ্যে হোসাইন আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও তার ভাই নাইম আহমদ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযানে চালিয়ে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় ৫টি ভুয়া পাসপোর্ট, একাধিক ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ফোন ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সবুজ সিলেটকে বলেন, 'আসামিদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।'

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০