রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্মারক নং ৪৬.০০.৯১০০.০০০.০১৭.২৭.০০০২. ১৬ (অংশ-১)-৩৩৯ অনুযায়ী বরখাস্ত হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আমান উদ্দিন উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য সকল সভায় ধারাবাহিক অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেন।

এছাড়াও আমান উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: নূরে আলম ওই আদেশ-প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

মো. আমান উদ্দিন সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।

এদিকে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন বরখাস্ত  হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত