বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড! দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা
advertisement
সিলেট বিভাগ

রহিমপুর ইউপি চেয়ারম্যান ফের জেলগেট থেকে আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল আদালত থেকে জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন । রোববার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। তিনি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।   

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায়  ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এই সম্পর্কিত আরো

চৌধুরী মামুন আকবরের বদলি ঠেকাতে কার ইশারা? সিলেট শিক্ষাবোর্ডে নজিরবিহীন কাণ্ড!

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা