রবিবার, ২২ মার্চ ২০২৬
রবিবার, ২২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

সিলেটের উন্নয়নের সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে তিনি নগরভবনে প্রশাসকের সাথে সাক্ষাৎ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বর্ননা দেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সিলেটের উন্নয়নে অতীতের মত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবেদীন বক্তব্য প্রদান করেন। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত