শনিবার, ২১ মার্চ ২০২৬
শনিবার, ২১ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সামরিক সক্ষমতার নতুন চমক - ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় - উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে রোজা ও পূজা এক সাথে পালিত হয়। বিগত দিনে ফ্যাসিস্ট রেজিমের দোসররা দেশে সংখ্যালগু ও সংখ্যাগরিষ্ট বলে জনগনকে বিভক্ত করে রেখেছিল। তারা দেশে সাম্প্রদায়িক বিভক্তি তৌরি করেছিল। কিন্তু আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, বাংলাদেশে সংখ্যালগু বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিভাজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সবার, সকল ধর্মের মানুষ এদেশের গর্বিত নাগরিক।

শনিবার বিকেলে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত শান্তি শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সিলেট সম্প্রীতির নগরী। এখানে একই অঙ্গিনার মধ্যে মসজিদ, মন্দির ও গির্জা রয়েছে। সিলেটের মানুষ সবাই মিলে মিশে সকল ধর্মের উৎসব পালন করি৷ ছাত্রজনতার গণবিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপশক্তি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে।

তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বৌদ্ধাধর্মালম্বী সবাইকে বৌদ্ধ পূর্নিমার শুভেচ্ছা জানান।

সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া বাঁধনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ মহাতেরো, চারি মহাতীর্থের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ প্রজ্ঞাসত্য থেরো, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা নিশুতুস বড়ুয়া, বিপুল বড়ুয়া, সুকান্তি বড়ুয়ায়, জ্যোতি মিত্র বড়ুয়া, ধানশীর সভাপতি বৌদ্ধ দাস, লেখক নিরঞ্জন দে প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সামরিক সক্ষমতার নতুন চমক ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন: জামায়াত আমিরের প্রশ্ন

বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর বিরোধীদলীয় নেতার মিন্টুরোডের বাসভবন

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত