শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কানাডায় নারীকে ধর্ষণ, দুই বাংলাদেশির কারাদণ্ড বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসিল্যান্ডের পোস্ট - ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’ ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল নির্মাণে ফ্রান্সপ্রবাসীদের ৫৫ হাজার টাকা অনুদান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে বিদ্যালয়ে ভবন আছে, পাঠদান নেই!

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি বিদ্যালয়ের একাডেমিক ভবন থাকলেও বিদ্যালয়টিতে চলছেনা পাঠদান।

স্থানীয়রা জানান, ২০০৬ সালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পিছিয়ে পড়া পাতনি গ্রামের শিশুদের শিক্ষার সাথে সম্পৃক্ত করতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)'র নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টা করেন। ভার্ডের তত্বাবধানে বিদ্যালয়ে ২০১৪ সাল পর্যন্ত ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পাঠদান চলে। পরবর্তীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) বিদ্যালয়টি স্থানীয়দের হাতে তুলে দেয়। স্থানীয়দের হাতে তুলে দেওয়ার পর স্থানীয়রা শিক্ষকদের বেতন দিয়ে  আরো দুই এক বছর ভাল ভাবে  পরিচালনা করলেও এখন নামমাত্র বিদ্যালয়টি খোলা আছে।  পাতনি গ্রামের মুরব্বি কলিম উল্লাহ জানান, বিদ্যলয়ের শিক্ষকদের নিয়মিত বেতন দিতে হিমসিম পোহাতে হচ্ছে আমাদের। নিয়মিত তাদের বেতন না দেওয়ায় শিক্ষকেরা মাঝে মধ্যে স্কুলে আসেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার বলেন, পাতনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবছর শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা দিয়ে থাকেন। সে অনুযায়ী প্রতিবছর আমরা বই দিয়ে আসছি। তবে নিয়মিত পাঠদান চলছে কি না সে বিষয়ে আমার কাছে সঠিক তথ্য নেই।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিদেশে যাওয়ার আগে ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত

শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

কানাডায় নারীকে ধর্ষণ, দুই বাংলাদেশির কারাদণ্ড

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসিল্যান্ডের পোস্ট‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’ ফেসবুকে এসিল্যান্ডের পোস্ট

বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি

দেওয়ান বাজার জামে মসজিদের গার্ডওয়াল নির্মাণে ফ্রান্সপ্রবাসীদের ৫৫ হাজার টাকা অনুদান

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন