শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট চেকপোস্ট বসিয়ে আবুল ও সুহেলকে ধরল পুলিশ

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানোর সময় ৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।


 রবিবার দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল সাহেবের বাজার রোডে এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ।

 

আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

এই সম্পর্কিত আরো