শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন বদলি বাণিজ্যের অবসান ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন অসম্ভব ‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতকে কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর, ট্রাক চালক আটক


সুনামগঞ্জের ছাতকের ট্রাক চালকের কিল-ঘুষিতে আবদুল কাহার (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক রতন মন্ডল মিয়াকে আটক করেছে থানা-পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্ট এই ঘটনা ঘটে। নিহত আবদুল কাহার স্থানীয় দক্ষিণ বড়কাপন এলাকার মোহাম্মদ আবদুল্লার ছেলে।


জানা যায়, বড়কাপন পয়েন্টের মেসার্স এনাম ট্রেডার্সে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৬১৯) যোগে রড নিয়ে আসেন ট্রাক চালক রতন মন্ডল মিয়া। দোকানের পাশে রডের গাড়ি রাখাকে কেন্দ্র করে ভাঙারী ব্যবসায়ী আবদুল কাহারের সাথে কথা কাটাকাটি হয় ট্রাক চালক রতন মন্ডল মিয়ার। এক পর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে ভাঙারী ব্যবসায়ীকে একাধিক কিল-ঘুষি দিলে অজ্ঞান হয়ে পড়ে। আশপাশ লোকজন তাৎক্ষণিক তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্যবসায়ীর মৃত্যুর পর অভিযুক্ত চালককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেন। সে রাজবাড়ি জেলার, পাংশা উপজেলার চর আখড়া এলাকার মৃত সিকান্দার মন্ডলের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল কবির বলেন, অভিযুক্ত ট্রাক চালক পুলিশ হেফাজতে আছে।

▐ এই সম্পর্কিত আরো

সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

বদলি বাণিজ্যের অবসান ছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন অসম্ভব

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী