মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জৈন্তাপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান।

 

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আযোজন করা হয।এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবিদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রহিনী রঞ্জন দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারি মো: শাহাদৎ হোসেন। 


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জৈন্তাপুরে "জয়িতা অন্বেষনে বাংলাদেশ" এবছর উপজেলার চারিকাটা ইউনিয়নের পূর্ব সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পপি রানী দাস অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে তিনি জয়িতা পুরস্কার লাভ করেন। পপি রানী দাস নকশি কাথাঁ, বেতের তৈরী জিনিসপত্র বিক্রয় এবং হাসঁ-মুরগী পালন করে পরিবার ও এলাকায় সমবায় সমিতি গঠন করে বেকার মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে নিজে পরিবার এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।


অর্থনেতিক ক্যাটাগরী আর্থিক ভাবে স্বাবলম্বী হিসাবে তাকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে 
উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির পৃথক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ থেকে নিখোঁজের ৮ দিন পর চট্টগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভৌগোলিক বিচ্ছিন্নতায় তিন উপজেলায় বিভক্ত কালাইম গ্রাম

সিলেট নগরজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কায় উদ্বেগ

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড