বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি
advertisement
সিলেট বিভাগ

সারা দেশে ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান বলেছেন, ‘সারা দেশে ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এই লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।’

আজ শনিবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অনুষ্ঠানে শোয়াইব আহমদ খান বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।


মহাপরিচালক আরও বলেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি জমি দান করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে। ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবলের জন্য দুজন দানশীল ব্যক্তি ভূমি দান করেছেন বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি