বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে থানা থেকে পালালেন আসামি, ফের গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেফতার নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পালিয়ে গিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে রেলস্টেশন থেকে তাঁকে ফের গ্রেফতার করা হয়। শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেফতার নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় পাঁচটি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলার পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানার এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাঁকে ধাক্কা মেরে দৌঁড়ে পালিয়ে যান। এরপর তাঁকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।

এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর