শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

জালালাবাদ থানা এলাকা থেকে ভারতীয় পণ্যসহ আটক ৩

সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে তিন লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানের সাথে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
 


শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের বারঘর এলাকার সুদীপ দে'র ছেলে সঞ্জু দে (৫৪), গোয়াইনঘাট থানার সুন্দরগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. লোকমান (৪৮) ও গোয়াইনঘাট থানার আঙ্গারজুর এলাকার আলী আহমদের ছেলে আশরাফুল ইসলাম (১৯)।


পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে সেটি সিগন্যাল অমান্য পলানো চেষ্টা করলে সিএনজি অটোরিকশায় থাকা ৩ জনকে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ ৮ হাজার ২৮০ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।


শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানার মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর