শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

সিলেটে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, দমদমিয়া, লবিয়া, কালাইরাগ, তামাবিল, বাংলাবাজার, শ্রীপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় মোবাইল ডিসপ্লে, মেলনোর ক্রিম, ক্লোবিটা ক্রিম, গোমেলা ক্রিম, ফোমিং ফেস ওয়াশ, স্কিন সানরাইজ ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, হোয়াইট টোন ক্রিম, চকলেট, ক্লোপ জি ক্রিম, হেয়ার ফল সিরাম, চিনি, গ্লোটাবেট সি ক্রিম, সানস্কিন জেল, গরু, শুটকি, সুপারি, বিয়ার, মদ ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজিবাইক আটক করে।
 
আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ ২৬ হাজার ৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর