শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
advertisement
সিলেট বিভাগ

হরিপুরে আবারও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়া নির্দেশনা দেয়ার পরেরদিন উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার (২রা এপ্রিল) সকাল ১০টায় মহাসড়কের দুইপাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
 
এ সময় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে আরো উপস্থিত ছিলেন- হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সময় বেঁধে দেয়া। এর পর থেকে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা দোকানপাট থেকে পন্য সামগ্রি সরিয়ে নেয়। কেউ কেউ দোকানপাটের টিন খুলে নিলেও পাকা অংশ গুলো থেকে যায়।
 
বুধবার সকাল থেকে প্রশাসনের লোকজন সহ সড়ক ও জনপদ সিলেট বিভাগ ও সিলেট তামাবিল ছয় লেন প্রকল্পের কর্মকর্তা ও ভূমি অফিসে সার্ভেয়ারদের উপস্থিতিতে তাড়ুহাঁটি পয়েন্ট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বিরতিহীন ভাবে চলেছিলো।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট তামাবিল মহাসড়ক ছয়লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট বিভাগ সড়ক ও জনপদের উপ- সহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান, উপ- সহকারী প্রকৌশলী শামীম আহমেদ, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেব, জৈন্তাপুর ভুমি অফিসের কর্মকর্তাসহ অন্যান্যরা।

▐ এই সম্পর্কিত আরো

সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা বরখাস্ত

গোয়াইনঘাটে বালু উত্তোলনের দায়ে জরিমানা, মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযানে বিদেশী মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

হাইল হাওরে মাছ ধরার জালে আটকা অজগর, প্রাণে বাঁচলো

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেফতার

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

সিডনিতে একই মঞ্চে ফাতেমা তুজ জোহরা ও অমিয়া মতিন

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর