বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি
advertisement
সিলেট বিভাগ

গ্রেফতার নেই ২৪ ঘন্টায়ও

ওসমানীনগরে হতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

সিলেটের ওসমানীনগরে হাতকড়াসহ গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে পুলিশের হতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ২৪ ঘন্টায় জড়িতদের কাউকে শনাক্ত কিংবা আটকও করতে পারেনি পুলিশ।

ঘটনার পরপরই পুলিশি অভিযান জোরদার করা হলেও জড়িত কাউকে এখনও গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি মো: মোনায়েম মিয়া।

এর আগে মঙ্গলবার বিকালে থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক মামলার অভিযুক্ত পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতারকৃত আকছার আলীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে তার স্বজনদের বিরদ্ধে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার হাজিপুর গ্রামে স্থানীয় একটি হাওড়ে এক কৃষককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আকছার আলীকে গণদোলাই দিয়ে পুলিশে খবর দেয়। গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয়। ঘটনার পর-পর পুলিশের গাড়ীতে হামলা ও আসামী ছিনতাইয়ের ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বুধবার এই রির্পোট লেখা সন্ধ্যা ৭টার দিকেও ছিনতাই হওয়া আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করা করেছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি