বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ  রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় যুবতীকে কু'পি'য়ে আহত

মৌলভীবাজারের কুলাউড়ায় বোন জামাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে কু'পি'য়ে আহত করা হয়েছে ।

রোববার (৩০ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ওই যুবতীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার বাসিন্দা ইছাক মিয়া পরিবার নিয়ে মিঠুপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান ইমরানের ফিসারী পাড়ের ঘরে বসবাস করতেন। তিনি ইমরানের ফিসারীর (মাছের ঘের) দেখাশোনা করতেন। রোববার ইফতারের পরে ইছাক মিয়া বাজারে চলে যান। তখন ঘরে একাই ছিলেন তার মেয়ে সিতাই বেগম (৩৫)। এসময় সিতাই বেগমের খালাত বোন জামাই জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা বদরুল হোসেন তাদের ঘরে আসেন। এই বদরুল পেশায় ট্রাক চালক। তিনি কুলাউড়ার বিছরাকান্দি এলাকার সালামত মিয়ার ভাগ্নী জামাই এবং তাদের বাসার পাশেই বর্তমানে বসবাস করেন। 

সিতাই স্বামী পরিত্যক্ত হয়ে ছেলেকে নিয়ে মা বাবার সাথে ফিসারী পাড়ে বসবাস করার পর থেকেই এই খালাতো বোন জামাই বদরুল তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। 

রোববার রাতে সিতাইকে ঘরে একা পেয়ে কুপ্রস্তাব দেন বদরুল। এতে সিতাই রাজী না হলে তাকে ছুরি দিয়ে কু'পি'য়ে আহত করে পালিয়ে যান বদরুল। খবর পেয়ে এলাকার লোকজনের সহায়তায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান মা বাবা। তার জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। 

মিঠুপুর এলাকার বাসিন্দা ফিসারী মালিক আতিকুর রহমান ইমরান জানান, খবর পেয়ে তিনি তাদেরকে নিয়ে হাসপাতালে গিয়েছেন। বদরুল এর আগেও কয়েকবার সিতাই বেগমের সাথে অশালীন আচরণ করেছেন। 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সিতাই বেগমের পিতা ইছাক মিয়া। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরো

ইরান ঘুমিয়ে ছিল, তোমরা জাগিয়ে তুলেছো: মোহাম্মদ বাঘের গালিবাফ

যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন

কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ৯ ফ্লাইট বাতিল: মধ্যপ্রাচ্যে যুদ্ধ

 রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা