বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে মৌসুমের রেকর্ড বৃষ্টিতে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

ঐতিহ্যের ধারক বড়জমাত শাহী ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়জমাত শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের এই বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মহান রাব্বুল আলামীনের দরবারে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মুক্তি কামনায় অশ্রুসিক্ত মোনাজাত করা হয়। চোখের কোণে জল, অন্তরে ঈদের খুশি আর পরস্পরের প্রতি ভালোবাসার উষ্ণতায় মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ ময়দান।
সরেজমিনে দেখা গেছে,

সকালের প্রথম আলো ফুটতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নতুন পোশাকে ছোট-বড়, ধনী-গরিব, প্রবাসী-দেশীয়—সবাই একই কাতারে এসে মিলিত হন। সকাল সাতটা থেকেই ঈদগাহ ময়দানের দিকে মুসল্লিদের ঢল নামে। নির্ধারিত সময়ের আগেই মাঠ পূর্ণ হয়ে যায়, ফলে অনেকেই মাঠের বাইরেও নামাজ আদায় করেন।

এই বৃহৎ জামাতে ইমামতি, খুতবা ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম (হাজীপুরী হুজুর)।

নামাজের পূর্বে ঈদের তাৎপর্য  নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বড়জমাত জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোশাররফ হোসাইন।

ঈদের জামাত শুধু নামাজ নয়, এটি যেন এক মহামিলনের উৎসব। নামাজ শেষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন হাজারো হাত দোয়ার জন্য তুলে ধরা হয়। দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির জন্য আল্লাহর দরবারে কাঁদতে দেখা যায় অনেককেই।
মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি আর কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে ঈদগাহ প্রাঙ্গণ। শিশু-কিশোরদের উচ্ছ্বাস, বয়োজ্যেষ্ঠদের হাসিমুখ, প্রবাসীদের আনন্দমিশ্রিত আবেগ—সব মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। নামাজ শেষে অনেকেই আপনজনদের কবর জিয়ারত করতে যান, প্রিয়জনদের জন্য দোয়া করেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে মৌসুমের রেকর্ড বৃষ্টিতে বিপৎসীমা ছাড়াল নদ-নদীর পানি

কানাইঘাটে গণঅভ্যুত্থান দিবস পালিত

কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনে অস্থায়ী কার্যালয়ের কার্যক্রম শুরু

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, বিস্ফোরণ

বিশ্বনাথে ১১ দলীয় ঐক্যের গণ-মিছিল ও সমাবেশ

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক

আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা