মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথ পুলিশের ঘুুষের বিনিময়ে ক্লিয়ারেন্স, ক্লোজড গৌতম রায়

বিশ্বনাথ প্রতিনিধি
ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের কনস্টেবল গৌতম রায়কে পুুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। বৃহষ্পতিবার উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইনসে ক্লোজড করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া।


জানা গেছে, বিশ্বনাথ থানায় যোগদানের পর থেকেই পুলিশ কনস্টেবল (ক-৪৭৭) গৌতম রায় পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্যে জড়িয়ে পড়েন। অন্যান্য দায়িত্ব পালন না করে থানার একটি কক্ষকে রীতিমত অফিস বানিয়ে ঘুষের বিনিময়েই কেবল ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতেন তিনি।


ঘুষ ছাড়া দিতেন না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নিয়মানুযায়ী ৫০০ টাকার ব্যাংক চালান দিয়ে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও বিশ্বনাথ থানায় হচ্ছিল এর উল্টোটা। এখানে ব্যাংক চালান ছাড়াও ক্লিয়ারেন্স প্রতি ৫-১০ হাজার টাকা উৎকোচ দিয়ে নিতে হতো এই সেবা। এমনকি, বড় অংকের ঘুুষ নিয়ে বিভিন্ন মামলার আসামিদেরর দেয়া হতো ক্লিয়ারেন্স। এ সব ঘুষের টাকা আদায় করতেন কনস্টেবল গৌতম নিজে।


সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনস্টেবল গৌতমের ঘুষ গ্রহণের একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন তিনি। এর আগে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়ার বিরুদ্ধেও ক্লিয়ারেন্স বাণিজ্যের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনস্টেবল গৌতম রায় ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে-তা জানেন না বলে জানান।


থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘প্রশাসনিক কারণেই কনস্টেবল গৌতমকে প্রত্যাহার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি