বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও ফুসকা জব্দ

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়িসহ ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পন্য জব্দ করে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক জানান,নিয়মিত অভিযানে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

অপরদিকে,সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে ২০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া অন্যান্য বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৫৭ হাজার ৩০ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, ফুসকা এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত