মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ হত্যাকান্ড : সাইফুল ও আলমগীরকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে পুলিশের আবেদন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কারাবন্দি সাইফুল জাহান চৌধুরী (৫০) ও আলমগীর চৌধুরী (৩৮) কে অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  বানিয়াচংয়ে ৯জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আবেদন করেন। রবিবার (৮ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হবে।

আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০ ও তার শ্যালক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আলমগীর চৌধুরী (৩৯)।

জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায়  গত (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  গত রবিবার (১ ডিসেম্বর) ৭ জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭জন আসামীর জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী।  হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে সন্ধিগ্ধ আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখানো হয়।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি