বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে আসামি ছিনতাই

সালিশ প্রক্রিয়ার মাধ্যমে আসামি পুলিশের হাতে সৌপর্দ

নবীগঞ্জে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের ঘটনাটি অবশেষে সালিশ প্রক্রিয়ার মাধ্যমে আসামি পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ গতকাল যুবদলনেতাসহ দুই আসামীকে গ্রেফতার  দেখিয়েছে। সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও হবিগঞ্জ-১ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এঘটনায় সালিশানা করেন। পরে খবর দেয়া হলে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে ও এসআই সুমন মিয়া, এসআই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ নবীগঞ্জ থানার মামলা নং-২৩, ধারা-১৪৩/১৮৬/৩৪১/৩৫৩/২২৪/২২৫/১১৪/৩৪ পেনালকোড এর এজাহার নামীয় আসামী শ্রমিক নেতা মোঃ দিলশাদ মিয়া মেম্বার (৫০), পিতা-মৃত কালা মিয়া, সাং-রায়পুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ ও আউশকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিয়া (৪২), পিতা-মৃত ফারুক মিয়া, সাং-রায়পুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জকে নবীগঞ্জ থানাধীন গাজীরটেক পয়েন্ট হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

উল্লেখ্য যে গত ২২-মার্চ  নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজাওে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ গাড়ি পুড়ানোর বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার মামলা নং-১৫ তারিখ-১৯/০২/২০২৫ ইং ধারা-১৯৭৪ এর ১৫(১)(ধ)/১৫(৩)/২৫। গ্রেফতারের পর শ্রমিক নেতা দিলশাদ মেম্বারকে  তার আত্বীয় স্বজন পুলিশের কাছে থেকে ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়। রায়পুর গ্রামের আরও তিনজনকে পুলিশ গ্রেফতার করে। ঘন ঘন পুলিশের অভিযানে রায়পুর গ্রাম পুরুষশুণ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে চরম উত্তেজনা ও আতংক দেখা দিলে সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও হবিগঞ্জ-১ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী নেতৃত্বে , নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম,  আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ্শাহ এবাদুর রহমান দ্বারা ও নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রোমান আহমদ সমন্বয়ে এক সালিশ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার এবিষয়ে  রায়পুর গ্রামে এক সভা অনুষ্ঠিত হয়। পরে উক্ত সালিশি সভায় সিদ্ধান্ত মোতাবেক নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম আসামিদের নবীগঞ্জ থানায় নিয়ে যান। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী জেনারেল আশরাফুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি আসামী হস্তান্তর করার বিষয়টি স্বীকার করেন। 

এব্যাপারে সিলেট মহানগর জামাতের সেক্রেটারী জেনারেল ও হবিগঞ্জ-১ আসনের জামাত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী বলেন, আমি স্থানীয় জামাত বিএনপি নেতাদের নিয়ে বিষয়টি সালিশি প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতায় আসামি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে হবিগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছেন। 

এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনের জানান, তারা শহরের গাজির টেক এলাকা থেকে উক্ত আসামিদের  গ্রেফতার করেছেন। আসামি গ্রেফতারে স্থানীয় বিএনপি জামাত নেতারা সহযোগিতা করেছেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত