বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

ছাত্রদল নেতা মুমিনের খু নি কে গ্রেফতারের দাবিতে কানাইঘাটে মানববন্ধন

কানাইঘাট বাজারে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যাকান্ডের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শনিবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধন থেকে নির্মম হত্যাকান্ডের শিকার আব্দুল মুমিনের হত্যাকারী ঘাতক রাজু আহমদকে এখন পর্যন্ত থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত খুনীকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হলে এলাকাবাসী যেকোন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে মানববন্ধন থেকে হুশিয়ার উচ্চারন করা হয়।
 

মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার বিকেল ৪টায় কানাইঘাট বাজার পয়েন্টে আল-আমিন ফার্মেসীর সামনে প্রকাশ্যে ছাত্রদল নেতা আব্দুল মুমিনকে ক্ষুর দিয়ে  হত্যা করে একাধিক অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী রাজু আহমদ। নির্মম এ হত্যাকান্ডের ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘাতক রাজু আহমদকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসন ব্যর্থ হওয়ায় কানাইঘাটের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
 

মানববন্ধনে আব্দুল মুমিন সহ সম্প্রতি সময়ে কানাইঘাটে আরো ৪টি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হত্যা সহ যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়।
 

সাবেক ছাত্রনেতা সেলিম আহমদের পরিচালনায় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন- কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফরিদ আহমদ, শ্রমিকনেতা আব্দুল খালিক, বুলবুল আহমদ, সমাজকর্মী নজরুল ইসলাম, মাও. রফিক আহমদ, আবুল হোসেন, নিহত আব্দুল মুমিনের পিতা তাজ উদ্দিন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ