বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

এনসিপির ইফতারে হট্টগোল-মামলা

এবার জামিন পেলেন বাকী ৬ জন

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে জামিন পেয়েছেন জুলাই আন্দোলনে বৃহত্তর সিলেটে নেতৃত্বদানকারী অন্যতম সংগঠক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র  আবুল সালেহ মো. নাছিমসহ ৬ জন।  

সোমবার (২৫ মার্চ) সিলেটের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারকের কাছে আসামি পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলে তাঁদের জামিন মঞ্জুর করেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন আবুল সালেহ মো. নাসিম, দিলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন রিমন, মো. আলী রিয়াদ, লাহিন আহমদ, শেখ শফিকুর রহমান কয়েছ।  

তাদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট মাসরুর চৌধুরী শওকত, অ্যাডভোকেট সায়ীদ তারেক আহমেদ, অ্যাডভোকেট ওয়াহিদ আহমেদ ও অ্যাডভোকেট মঈদুল ইসলাম।


এর আগে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আকতার হোসেনকে রোববার (২৩ মার্চ) গ্রেফতার করে পুলিশ। তবে ওইদিন বিকেলেই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর  বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন।


উল্লেখ্য, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান শান্তসহ কয়েকজন আহত হন। এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা করেন।

মামলার বাদী মাহবুবুর শান্তকে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সকল পদপদবী থেকে বহিষ্কার করা হয়।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত