মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
advertisement
সিলেট বিভাগ

আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে ভারতীয় চিনির চালানসহ গোয়াইনঘাটের ২ যুবক আটক


সিলেট নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় ‘বুঙ্গার চিনি’র চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুই যুবককে।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহল দল চেকপোস্ট বসিয়ে সিলেট নগরমুখী একটি পিকআপ আটক করে।

 

পরে ওই পিকআপের ভেতর থেকে ভারতীয় ৬০ বস্তা চিনি জব্দ করা হয়।

৬০ বস্তায় থাকা ২৯৪০ কেজি চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এসময় ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়।

 

তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী (২৭) ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া (২০)।

 

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে এয়ারপোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সম্পর্কিত আরো

ভুল ও অপতথ্য প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে: বাণিজ্যমন্ত্রী

৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার অনুরোধ সৌদির

শান্তিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ৩ শ্রমিক আহত

হাসন রাজার প্রপৌত্র ও সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

কমলগঞ্জে কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা, বিধ্বস্ত ৫৫ টি ঘর

বিবিয়ানায় নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারের জরুরি অবতরণ: অল্পের জন্য রক্ষা পেল গ্যাসফিল্ড

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি