বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ধানক্ষেত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ওসমানীনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর মাখন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের তার নিজ বাড়ির পাশের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া গ্রামের মফিজ মিয়ার ছেলে। 


জানা গেছে, মাখন মিয়া দীর্ঘদিন ধরে আইলাকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তার মামা আকরম আলীর বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজের ক্ষেতের ধানের ক্ষেত পাহারা দিতে বাইরে যান। এর পর থেকে তিনি আর ঘরে ফিরেননি। অনেক খোঁজাখুজির পর শনিবার সকাল ১১টার দিকে মাখন মিয়ার স্ত্রী স্বামীর লাশ ধানের জমিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

ওসমানীননগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত