বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বিষ প্রয়োগে ৪০০ হাঁস নিধন: আশংকায় রয়েছে আরো শতাধিক

সুনামগঞ্জের জামালগঞ্জে ঘনিয়ার বিলে ছিটিয়ে রাখা বিষ প্রয়োগে প্রায় ৪ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এখনো মারা যাচ্ছে অনেক হাঁস।

বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ওই খামারি বদরপুর গ্রামের অমিন হোসেন।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালগঞ্জ থানা পুলিশ।

জানাযায়, প্রতিদিনের ন্যায় খামারী অমিন হোসেন তার খামারে থাকা প্রায় ১ হাজার হাঁসকে খাবার খাওয়ানোর উদ্দেশ্য বুধবার সকালে হালির হাওরের (হাঁস চড়ানোর জন্য ভাড়া নেওয়া) ঘনিয়ার বিলে নিয়ে যান। হাঁসগুলো বিলে নেমে খাদ্য খাওয়া শুরু করার কিছুক্ষনের মধ্যে ঝিমাতে শুরু করে। এতে অমিন হোসেন ও তার খামারের কর্মচারী বিলে থাকা খাদ্যে কেউ বিষ প্রয়োগ করেছে বুঝতে পেরে দ্রুত হাঁসগুলোকে বিল থেকে সরিয়ে খামারে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে প্রায় ৩শ'র উপরে হাঁস বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছে। অমিন হোসেন সবগুলো হাঁস তার খামারে নিয়ে আসার পর পরই একে একে মরতে শুরু করে হাঁসগুলো।

অমিন হোসেনের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে হাঁসগুলোকে মারার উদ্দেশ্যে বিলে বিষ প্রয়োগ করেছে রাঁজাপুর গুচ্ছগ্রামের আ. কাদিরের ছেলে রেজাউল। এর আগেও গত ২ বছর পূর্বে অমিন হোসেনের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে এই রেজাউল।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত অমিন হোসেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাঁস, মাছ এগুলো হচ্ছে বোবা প্রাণী। এগুলোর সাথে এধরণের আচরণ সত্যিই দুঃখজনক। একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত