বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু সরকারি পোশাক উদ্ধার করা হয়েছে।

গতকাল বিকেলে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনে পরিত্যক্ত একটি জায়গা থেকে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পোশাকগুলো উদ্বার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইছব আলী বলেন, কে বা কাহারা পোশাকগুলো ফেলে গেছে জানিনা। তবে কয়েকদিন যাবত এই এলাকায় ডাকাতের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। এই ব্যাপারে পুলিশ ও জনগণ সচেতন রয়েছে। এমনও হতে পারে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পুলিশ ডিপার্টমেন্টকে দায়ী করে ডাকাতরা ধরা ছোয়ার বাইরে থাকার চক্রান্তও হতে পারে।

এব্যাপারে ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পাওয়ায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। ইদানিং চোর ডাকাতের উৎপাত বেড়ে গেছে। কয়েকদিন আগে ফেনারবাঁক এবং ভীমখালী ইউনিয়নে ডাকাত দল প্রবেশ করার আশংকা রয়েছে বলে মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় পুলিশ প্রশাসন ও জনগন সতর্ক অবস্থান নেয়। গতকাল পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পড়ে থাকতে দেখতে পেয়ে আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেই। পরে জামালগঞ্জ থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে পোশাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।  এবিষয়ে আমার ইউনিয়নের সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর