বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার অপরাধীদের কঠোর শাস্তি দাবি - জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা বৃষ্টি হতে পারে ঈদের দিনে ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে গভীর রাতে ডাকাত দলের হানা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক পল্লীতে গভীর রাতে ডাকাত দলের হানা। এ সময় এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রামে ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা।


বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কালাগুজা গ্রামে রাত প্রায় ১২ টার দিকে ২০/২৫ জনের একটি দল কালো টুপি পড়ে দেশীয় অস্ত্রসহ ট্রলি গাড়ি  ও মোটরসাইকেল চড়ে ডাকাতির উদ্দেশ্য প্রবেশ করে। এসময় কালাগুজা গ্রামের মো. মুখলেছের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য আক্রমণ করলে পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে গ্রামে ডাকাত দল ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তাৎক্ষণিক মুহুর্তে ডাকাত প্রতিরোধে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে গ্রামবাসীকে এলোপাতারি আঘাত করতে থাকে। এতে ডাকাতদের হাতে থাকা রামদা, বল্লমের আঘাতে গ্রামের ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ধাওয়া খেয়ে সাথে থাকা ৪ টি মোটরসাইকেল ও ১টি ট্রলি ঘটনাস্থলে ফেলে যায় ডাকাত দল। পরে যাওয়ার পথে সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে পূনরায় হানা দেয় ধাওয়াকারী ডাকাত দল। এসময় সেখান থেকেও ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবং ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ সকল মালামাল জব্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অপরাধীদের কঠোর শাস্তি দাবি জীবননগরে বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারতে জামায়াত নেতারা

বৃষ্টি হতে পারে ঈদের দিনে

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত ট্রাম্পের

কে হচ্ছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান লারিজানির উত্তরসূরি