সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয় সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী
advertisement
সিলেট বিভাগ

ময়নাতদন্ত হবে সীমান্তের ওপারে পাওয়া লাশের


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতের অংশে মারা যাওয়া বৃদ্ধ আশরাফ উদ্দিনের (৬৫) লাশের ময়না তদন্ত হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

 

তিনি জানান, কিভাবে তার মৃত্যু হলো সেটি জানতে ময়নাতদন্ত করা হবে। সেই প্রক্রিয়া করা হচ্ছে।

 

এরআগে বুধবার (৪ ডিসেম্বর) সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে মারা যান। সকাল ৯টার দিকে সীমান্তের ওপার তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মৃত বৃদ্ধ আশরাফ কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) সিলেটভিউকে বলেন, প্রাথমিক পাওয়া তথ্যমতে; ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী