মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

সিলেটবাসীর নাগরিকসেবা নিশ্চিতে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ : নবাগত প্রশাসক


সিলেটবাসীর নাগরিকসেবা নিশ্চিতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন  সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। তাই কোনোভাবেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না। নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে। 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, কারো অধিকার পদদলিত করে টিকে থাকা যায় না। তাই যার যতটুকু অধিকার সেটুকু দিতে হবে। ত্রুটি-বিচ্যুতি যেগুলো আছে- সেগুলো দূর করে নতুনভাবে দেশ গড়তে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। তাই সিটি করপোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিষয়টি বুঝতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।    

মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। তাই নগরবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।  

সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভাগীয় ও শাখা প্রধানগণ তাদের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। 

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন, কর কর্মকর্তা মো. জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

এর আগে নবনিযুক্ত প্রশাসক খান মো. রেজা-উন-নবী নগর ভবনে এলে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক