সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬ সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার
advertisement
সিলেট বিভাগ

বটেশ্বরে পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ


সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় শাহপারান থানা পুলিশের অভিযানে সোয়া ৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বটেশ্বরে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। 

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদ গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) এবং একই উপজেলার নোয়ামাটি বাঘেরসড়ক এলাকার মৃত ময়না মিয়ার চেলে বদরুল ইসলাম (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরান থানার অভিযানিক দল টেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। সকাল ১১টা ৫ মিনিটের দিকে পুলিশের কাছে তথ্য আসে একটি ডিআই ট্রাকে করে ভারতীয় চিনি সিলেট নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবরের ভিত্তিতে চেকপোস্টে সন্দেহজনক পিকআপ গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ডিআই ট্রাক থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনি, ২ বস্তা সুপারি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ১১ হাজার ৬৪০ টাকা। 

এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। a

এই সম্পর্কিত আরো

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী

দিরাইয়ে এসএসসিতে পাসের হার ৪৯.৬২ শতাংশ

গোলাপগঞ্জে ৬ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় চা পাতা জব্দ

বিগ ব্রাদার নয়, ভারতকে বন্ধু হিসেবে চায় বাংলাদেশ

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১; আহত ৬

সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাঁচ বছরে সর্বনিম্ন পাসের হার