শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
advertisement
সিলেট বিভাগ

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাম সংলগ্ন ক্ষেতের জমিতে রশি দিয়ে গরু বাঁধাকে কেন্দ্র করে আরিফ উদ্দিন ও আখলুছ আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হন। এসময় গুরুতর আহত আরিফ উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে, আরিফ উদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলেই প্রতিপক্ষের লোকজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এই ঘটনায় ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

আহত আরিফ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

▐ এই সম্পর্কিত আরো

ধর্মপাশার ধানকুনিয়া বিলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, উত্তেজনা

বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামছে পৌরসভার নাগরিকরা

কানাইঘাটে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বনাথে ইলিয়াস আলীকে স্মরণ করলেন এমপি তাহসিনা রুশদীর

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করবে ৭ দল

হঠাৎ হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন

মাঝপথে প্রোটকল ভেঙে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়