মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার? পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম - দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ভূমিতে নির্মিত ভবনের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ভূমিতে নির্মিত ভবনের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।  সোমবার দুপুরে পৌর শহরের টিএন্ডটি অফিস সংলগ্ন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 
   
বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে এবং উদ্যোক্তা সদস্য  ডা: আবু ইসহাক আজাদ ও সমাজকর্মী সালেহ আহমদ শাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের (অব:) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মনোজ্জির আলী, প্রধান বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না ও সম্মানিত অতিথি ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও মোহাম্মদ সাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো: মুজিবুর রহমান, আলহাজ্ব বাজিদুর রহমান সন্স এন্ড ট্রাস্টের স্বত্বাধিকারী বাজিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সহ আরো অনেকে।   

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক জিয়া উদ্দিন, মঈন উদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব সাহেদ আহমদ ও উদ্যোক্তা সদস্য আব্দুল বাছিত টিপু। 

বিদ্যালয়ের যাত্রার মাধ্যমে বিয়ানীবাজারের শিক্ষাঙ্গনে নতুন দ্বার উন্মোচিত হলো বলে মন্তব্য করেন অতিথিরা। এসময় প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে  অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্যবৃন্দ।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক

নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি

বালাগঞ্জে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি

নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

বাংলাদেশে ঈদ কবে, শুক্র না শনিবার?

পয়লা বৈশাখ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন