মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির - শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর - শান্তি বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে কুলাউড়ায় নিন্দার ঝড় - জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি রেস্টুরেন্ট মালিকের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা চাইলেন সুনামগঞ্জবাসীর: মিজানুর রহমান চৌধুরী বাতির নিচে অন্ধকার - গোলাপগঞ্জে সুরমা নদীর উপর ব্রীজ না থাকায় লক্ষাধিক মানুষের ভোগান্তি শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ফিরতি ট্রেনের টিকিট
advertisement
সিলেট বিভাগ

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ২টায় এ অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। এই লক্ষ্য সামনে রেখে আমরা এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই। স্কুলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন। যারা বিজয়ী হতে পারো নি, তাদেরও অভিনন্দন। তোমরা আগামীতে বিজয়ী হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, উপ-রেজিস্ট্রার মোছাঃ সাবিহা ইয়াছমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নিলুফা ইয়াসমিন।

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী পলাশ বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা করার চেষ্টা করছি। এতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন সূচনা করে গেছেন

চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

বিশ্বনাথে এমপি তাহসিনা রুশদীর শান্তি বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে

কুলাউড়ায় নিন্দার ঝড় জরিমানার সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিয়ে কটূক্তি রেস্টুরেন্ট মালিকের

উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা চাইলেন সুনামগঞ্জবাসীর: মিজানুর রহমান চৌধুরী

বাতির নিচে অন্ধকার গোলাপগঞ্জে সুরমা নদীর উপর ব্রীজ না থাকায় লক্ষাধিক মানুষের ভোগান্তি

শান্তিগঞ্জে কাহের মাস্টারের পরিবারের ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ফিরতি ট্রেনের টিকিট