সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সভা ছাতকে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল শ্রমিকদের বিক্ষোভ - চা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি
advertisement
সিলেট বিভাগ

শাবি প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ

শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক শ্যামল সিলেট ও জাগোনিউজ'র প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সহসভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।

এছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

▐ এই সম্পর্কিত আরো

হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সভা

ছাতকে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল

শ্রমিকদের বিক্ষোভচা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ

কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি