সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সভা ছাতকে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল শ্রমিকদের বিক্ষোভ - চা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি
advertisement
সিলেট বিভাগ

সিলেট ওসমানী মেডিকেল কলেজে অভিযানে দুদক

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের ১৬ নার্সিং স্টাফ এর বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকে বেতন তোলার অভিযোগের সত্যতা যাচাই এ মূলত দুদকের এই অভিযান পরিচালনা করে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে পরিচালনা করা হয় এ অভিযান। এ সময় হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তারা। অভিযোগের প্রেক্ষিতে নথিপত্র যাচাই-বাছাই করে অনুসন্ধান দলটি।
 
 
এ ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে দুদক।দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে জানান, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ জন নার্সিং স্টাফ বিভিন্ন মেয়াদে কর্মস্থলে যোগ না দিয়ে বেতন তোলেন। এই অনিয়মের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা জালিয়াতি করেন তারা। এই কাজে হাসপাতালেরই একটি সিন্ডিকেট জড়িত বলে প্রমাণ পেয়েছে দুদক। ব্যাপক অনুসন্ধান ও নথিপত্র সংগ্রহ করে নিয়ে গেছে দুদক।
 
 
অধিকতর অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা। এর আগে দায়িত্ব পালন ছাড়াই হাসপাতালটির ১৬ নার্সিং কর্মকর্তা সরকারি বেতন-ভাতা উত্তোলন বিষয়টি নজরে আসে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের। সম্প্রতি এ বিষয়ে নোটিশ জারি করে বেতন-ভাতা ফিরিয়ে দিতে বলা হয়।এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীর বলেন, দুদকের একটি দল এসেছে। তাদের সর্বাত্মক সহযোগীতা করেছি আমরা।

▐ এই সম্পর্কিত আরো

হট্টগোলের মধ্য দিয়ে সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠনের সভা

ছাতকে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল

শ্রমিকদের বিক্ষোভচা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ

কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি