মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে আগুনে পুড়ে ৬টি বসতঘর ছাই : ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি


সিলেটের বিশ্বনাথে বৈদ্যুতিক অগ্নিকান্ডে ৬ পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনো খাবার দেয়া হয়।

জানাগেছে, রবিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া  গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে ইলিয়াস আলী, তার সৎমা করফুলা বেগম, ভাই মৃত আপ্তাব আলী ও ভাজিতা সুমন মিয়ার বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় দুইঘন্টার চেষ্ঠায় আগুন নেভাতে সক্ষম হন। 

এরআগেই ৪টি আধাপাকা ঘরসহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়েছে।

এদিকে, ঘটনার পর দুপুরে উপজেলা কর্মকর্তা অফিসার সুনন্দা রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দিয়েছেন। পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা করবেন বলেও আশ্বস্থ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মখন মিয়া।  

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর পুরোপুরি আগুন নেভাতে প্রায় ২ঘন্টা সময় লাগে। অগ্নিকান্ডে ৬ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।   

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক