সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় - ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
advertisement
সিলেট বিভাগ

সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল

ধনী-গরিব সর্বমহলের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার কারণেই বিশ্বনাথের মানুষ বারবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সুহেল আহমদ চৌধুরীকে নির্বাচিত করেছিলেন। তাঁর কর্মগুণেই তিনি মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। যারা নিজেদের ব্যক্তিস্বার্থ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করেন, তাদের প্রকৃত মৃত্যু নেই—তাঁরা সমাজের জন্য প্রেরণার উৎস হয়ে থাকেন।

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার ধানহাটা প্রাঙ্গণে ‘বিশ্বনাথ বিএনপি সমর্থিত ব্যবসায়ী’দের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা আরও বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী এবং মরহুম সুহেল আহমদ চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরই ছোট ভাই, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চায় সর্বস্তরের মানুষ। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন মরহুম সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী।

বিশ্বনাথের প্রবীণ মুরব্বী গোলাপ খানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পুরান বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী শিপলুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, ৫নং ওয়ার্ডের মেম্বার আঙ্গুর মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, আরিফ মিয়া, পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমদ ও ব্যবসায়ী রুবেল আহমদ।

সভা শেষে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ

বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন

সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫