সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় - ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
advertisement
সিলেট বিভাগ

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন। একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রবিবার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করেন।

দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে সঙ্গে থাকা শ্রমিকসহ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বাঁধে মাটিচাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে হাওরে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। আমাদেরকে না জানিয়ে স্থানীয় লোকজন বাঁধ কেটে দিয়েছেন।

এই সম্পর্কিত আরো

সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ

বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন

সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫