শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী? পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার! কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত

আব্দুল জাহির তানভীর, যিনি ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন, তাকে নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর, সিলেট-২ আসনের সংসদ সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে সরকার গঠিত হয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সরকারের লক্ষ্য অনুযায়ী মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।” তিনি তানভীরের এ অর্জনকে দেশের জন্য গৌরবজনক উল্লেখ করে তাকে অভিনন্দন জানান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে তানভীর বিশ্বনাথে ব্যাডমিন্টনের জন্য একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। এ বিষয়ে সংসদ সদস্য সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

এছাড়া স্থানীয় সংবাদকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

এই সম্পর্কিত আরো

দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার