শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ
advertisement
সিলেট বিভাগ

উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নোয়াগাঁও-অলিপুর সড়ক উদ্বোধনের মাত্র তিন মাসের মাথায় নদীতীরের সুরক্ষা ব্লক ধসে পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি এখন ঝুঁকির মুখে পড়েছে এবং নির্মাণ কাজের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ফানাই নদীর পাশ দিয়ে সড়কটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। দীর্ঘসূত্রতার পর কাজ শুরু হয়ে প্রায় তিন মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান “লতিফ এন্টারপ্রাইজ” কাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করে।

কিন্তু উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সড়ক সংলগ্ন ফানাই নদীর তীরে বসানো সুরক্ষা ব্লকগুলো ৪-৫ দিন আগে হঠাৎ ধসে পানির নিচে চলে যায়। এতে মূল সড়কটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয় বাসিন্দা রফিক আহমদ ও দীপন ধর অভিযোগ করে বলেন, “মাত্র তিন মাসের মাথায় এভাবে ব্লক ধসে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নির্মাণকাজের মান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।” তারা দ্রুত তদন্ত ও টেকসই সমাধানের দাবি জানান।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছে, নির্মাণে কোনো গাফিলতি হয়নি। তাদের মতে, ফানাই নদীর পাহাড়ি ঢলের কারণে ব্লকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে এলজিইডির কর্মকর্তা প্রীতম শিকদার জয় জানান, ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে সড়কটি নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত

সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন

সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক

জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক

উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ