সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে পড়ে আলেয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া ওই গ্রামের রুকু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের বারান্দায় খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আলেয়া। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।