শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
সিলেট বিভাগ

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ২৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তার মো. কাউছার (২০) উপজেলার দুধপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, গত ৯ এপ্রিল রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯,  সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে অবস্থানকালে জানতে পারে সলুকাবাদ এলাকায় একটি কাঁচা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. কাউছার কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়।

মো. কাউছার জানায়, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল। 

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত