বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে চাপে সিলেটের ব্যবসা অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস কুলাউড়ায় মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রীর মৃত্যু বানিয়াচংয়ে মাইকিং করেও মেলেনি খোঁজ, পরদিন হাওরে ভাসমান যুবকের মরদেহ
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে মাইকিং করেও মেলেনি খোঁজ, পরদিন হাওরে ভাসমান যুবকের মরদেহ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সজলু মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পূর্বের বন্দের নাপিত হাওর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

নিহত সজলু মিয়া বানিয়াচং সদর এলাকার তাতারী মহল্লার নুর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই-তিন বছর আগে সজলুর বাবা বসতবাড়ি বিক্রি করে বড়ইউরি গাঙ্গের পাড় সংলগ্ন এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে পরিবারসহ বসবাস শুরু করেন। নুর হোসেনের চার ছেলের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সজলু মিয়া।

নিহতের চাচাতো ভাই জামিল আহমেদ জানান, সোমবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সজলু হাওরে মাছ ধরতে যান। সারাদিন বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং সদরে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা হাওরে খোঁজ করতে গিয়ে নিহতের বোনের স্বামী পানিতে ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ওসি শরীফ আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সম্পর্কিত আরো

সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ

হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ

সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে চাপে সিলেটের ব্যবসা

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

কুলাউড়ায় মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রীর মৃত্যু

বানিয়াচংয়ে মাইকিং করেও মেলেনি খোঁজ, পরদিন হাওরে ভাসমান যুবকের মরদেহ