মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে ৩টি ছাগলসহ প্রাইভেটকার আটক

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় চুরির সন্দেহে ৩টি ছাগলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাজপুর ডিগ্রি কলেজের সামনে গাড়িটি ধাওয়া করে আটক করা হয়। তবে আটক করার আগে চালক ও গাড়িতে থাকা দুই আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেটগামী পথে কলারাই বাজার এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-৭২-৮৬) উল্টো পথে দ্রুতগতিতে চলছিল। একটি কার গাড়িকে ওভারটেক করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গোয়ালাবাজার স্ট্যান্ডে খবর দেন।

পরবর্তীতে স্থানীয়রা তাজপুর ডিগ্রি কলেজের সামনে গাড়িটি আটক করতে সক্ষম হন। গাড়ির ভেতরে তিনটি ছাগল দেখা যায়। তবে চালক ও দুই আরোহী পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডের সভাপতি কাইয়ুম গজনভী বলেন, আমাদের স্ট্যান্ডের গাড়িকে ধাওয়া করতে দেখা গেছে। পরে গাড়ি আটক করা হলে তিনটি ছাগল পাওয়া গেল, কিন্তু চালক ও আরোহীরা পালিয়ে গেছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগলগুলো চুরি করা হয়েছে। আটক করা গাড়ি ও ছাগল বর্তমানে থানায় রয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত এবং ছাগলের প্রকৃত মালিক খুঁজে বের করার কাজ চলছে।

এই সম্পর্কিত আরো