সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নতুন যাত্রায় সানি লিওন আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব স্বাস্থ্য অধিদপ্তর - হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব ৮ এপ্রিল থেকে শুরু ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট ১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ উদ্ধারে জটিলতা - কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

সিলেটের বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার অন্যতম রিসোর্ট কাকরভিলায় মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। পরে সংবর্ধিত অতিথি প্রবাসী সাংবাদিক ওবায়দুল্লাহ কয়েছকেও ফুল দিয়ে বরণ করা হয়।

ঈদের শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা ও মিলনমেলায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সাংবাদিক ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যরা। পুরো আয়োজন ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর।

প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের মিলনমেলা পেশাগত সম্পর্কের পাশাপাশি পারিবারিক বন্ধনও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব এবং পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে অবকাঠামোসহ আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা যাবে।

বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ ও কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষক ও সাংবাদিক তানভির এলাহী মজুমদার, যা উপস্থিত অতিথিদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

রাত ১০টায় র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ, অতিথিদের সঙ্গে ছবি তোলা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সম্পর্কিত আরো

নতুন যাত্রায় সানি লিওন

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব

স্বাস্থ্য অধিদপ্তর হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব ৮ এপ্রিল থেকে শুরু

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট

১০ বছর পর তনু হত্যা মামলায় নতুন নির্দেশ, ডিএনএ পরীক্ষা আদেশ

উদ্ধারে জটিলতা কোম্পানীগঞ্জ সীমান্তে ৬ দিন ধরে পড়ে আছে সাদ্দামের নিথর দেহ

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’: জামায়াত আমির